মহেশখালীতে গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালীতে কৃষকদের মধ্যে নারকেলগাছের চারা ও ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ৮ অক্টোবর উপজেলা পরিষG'i সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের (মহেশখালী-কুতুবদিয়া) সাংসদ আশেক উল্লাহ রফিক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম।
বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা মুহাম্মদ কায়সার I দিদারুল আলম, সাংবাদিক এম রমজান আলী, সরওয়ার কামাল প্রমুখ। অনুষ্ঠানে ১৩৬ জন কৃষকের মধ্যে জনপ্রতি পাঁচটি করে নারকেলগাছের চারা ও প্রয়োজনীয় সার বিতরণ করা হয়।