মহেশখালীতে গীতা শিক্ষা কমিটির অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ মন্দির মিলনায়তনে ৩ জুন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির মহেশখালী উপজেলা সংসদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কান্তি দাশ। অতিথি ছিলেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক, কক্সবাজার জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, জেলা গীতা শিক্ষা কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ দাশ ও চট্টগ্রাম দক্ষিণ জেলার গীতা শিক্ষা কমিটির সাধারণ সম্পাদক সুজন দেবনাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা সংসদের গীতা শিক্ষা কমিটির সভাপতি পরিমল কান্তি সুশীল। বক্তব্য দেন সুকুমার দত্ত, জগদীশ শর্মা, দীপক ভট্টাচার্য, অধীর চন্দ্র দে, সঞ্জিত বৈদ্য, সুব্রত দত্ত ও সুমন কান্তি ঘোষ।