মহেশখালীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে ঘূর্ণিঝড় কোমেনে ক্ষতিগ্রস্ত ৩৭০ পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত ৩০ সেপ্টেম্বর মাতারবাড়ি ও ধলঘাট ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে পৃথকভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আশেকুল্লাহ। তিনি ক্ষতিগ্রস্তদের হাতে ঢেউটিন তুলে দেন।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম। বক্তব্য দেন উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহিম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ারুল নাসের, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম, মাতারবাড়ীর ইউপি চেয়ারম্যান এনামুল হক চৌধুরী, ধলঘাট ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ, মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিএম ছমি উদ্দিন, সাধারণ সম্পাদক আবু হায়দার, ধলঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল আলম, সাধারণ সম্পাদক আমান উল্লাহ প্রমুখ।