মহেশখালীতে ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালী উপজেলার ধলঘাটায় স্বেচ্ছাসেবী সংগঠন ভাই ভাই যুব সংঘের উদ্যোগে ১৯৯১ সালের ২৯ এপ্রিল প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে নিহত ব্যক্তিদের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। সুতরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ধলঘাটা ইউনিয়ন বিএনপির সহসভাপতি নবী উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ধলঘাটা আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষক বখতিয়ার আলম ও নুরুল ইসলাম। সভাপতিত্ব করেন শফিউল আলম। বক্তব্য দেন সরওয়ার আলম, আবু তালেব, মোহাম্মদ হোছাইন, আমান উল্লাহ, দিদারুল আলম, জাফর আলম প্রমুখ। —মহেশখালী প্রতিনিধি