মহেশখালীতে চারটি চিংড়িঘের উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা ইউনিয়নের কুলালপাড়ায় ১ অক্টোবর পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে প্রায় ১৫০ একরের চারটি চিংড়িঘের উচ্ছেদ করেছে। নদী দখল করে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে বাঁধ দিয়ে চিংড়িঘের তৈরি করেন।এর সত্যতা নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের মহেশখালী কর্মকর্তা (কনজারভেশন বায়োলজিস্ট) আবদুল কাইয়ুম জানান, নদীটিতে বাঁধ দেওয়ার ফলে ওই এলাকার প্রায় পাঁচ হাজার পরিবার চরম ভোগান্তি ও দুর্ভোগে পড়েছে। চিংড়ি চাষের উদ্দেশ্যে নদীতে এই বাঁধ দেওয়ার ফলে প্রাকৃতিক প্যারাবনসহ ওই এলাকার বিভিন্ন প্রজাতির ১০ হাজারেরও বেশি গাছ নষ্ট হয়েছে। পাশের বড়দিয়া গ্রামের লোকজনের চিকিৎসাসেবা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্য সরবরাহের একমাত্র নৌপথটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শফিউল আলম জানান, এখন বাঁধটি উচ্ছেদ করায় নদীতে আগের মতো নৌচলাচল শুরু হয়েছে। লোকজনের দুর্ভোগও কমছে। ১৫০ জন শ্রমিক দিয়ে সকাল থেকে টানা সাত ঘণ্টা অভিযান চালিয়ে চারটি ঘেরের ১৫০ একর ভূমি উদ্ধার করা হয়।