প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেছেন, মহেশখালীর চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে শিগগির বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
৩ জুলাই মহেশখালী থানায় অনুষ্ঠিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের।
সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল আহম্মেদ ভূঁইয়া। পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউসের পরিচালনায় আরও বক্তব্য দেন পৌর মেয়র মকছুদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা ছালেহ আহমদ, ফিরোজ আহমদ, গোরকঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শামসুল আলম, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি মাহমুদুল হক, কুতুবজোম ইউপি সদস্য এখতিয়ার উদ্দিন, আব্দুর রহিম প্রমুখ।