মহেশখালীতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠান
কক্সবাজারের মহেশখালীতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠান গত বুধবার উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের (মহেশখালী-কুতুবদিয়া) সাংসদ আশেক উল্লাহ। সংবর্ধিত অতিথিরা হলেন উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহিম, ভাইস চেয়ারম্যার মোহা-
ম্মদ জহির উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মকছুদ মিয়া।
সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আজিজুর রহমান, থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন, মুক্তিযোদ্ধা কামান্ডার সালেহ আহমদ, সাবেক পৌর মেয়র সরওয়ার আজম, মহেশখালী কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান সামসুল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুচিন্ত চৌধুরী, বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা আনিসুল হক, গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা জাহাঙ্গীর ইকবাল, শিক্ষা কর্মকর্তা শহিদুল্লাহ, মহিলাবিষয়ক কর্মকর্তা সুরাইয়া আমিন প্রমুখ।