মহেশখালীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহেশখালী উপজেলায় গত বৃহস্পতিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে বের করা হয় শোভাযাত্রা। এরপর উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক।
উপজেলা ছাত্রদলের সভাপতি আজিজুল করিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা এখলাছুর রহমান, আমিনুল হক চৌধুরী, মোহাম্মদ শফি, রেজাউল করিম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, নাসির উদ্দিন চৌধুরী প্রমুখ। —মহেশখালী প্রতিনিধি