মহেশখালীতে ছাত্রলীগের আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলা ছাত্রলীগের আয়োজনে ৭ মার্চ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ওয়াজেদ আলী। হালিমুর রশিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নাছির উদ্দীন, মোবারক হোসেন, এম নুর উদ্দিন, শাহাব উদ্দীন, শাকিলুর রহমান, মঈন উদ্দীন, এমরান উল্লাহ প্রমুখ। আলোচনা সভার আগে ছাত্রলীগের নেতারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেন।