মহেশখালীতে জনসংখ্যা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে গত শুক্রবার নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্র চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। এরপর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের। স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহফুজুল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নীরেন্দ্র চন্দ্র পাল, প্রভাষক আশিষ চক্রবর্তী, মাতারবাড়ী ইউনিয়ন স্বাস্থ্যকন্দ্রের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা ইয়াকুব আলী, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ অছিউর রহমান, মকছুদুল আলম প্রমুখ।