মহেশখালীতে জলবায়ু পরিবর্তনবিষয়ক অবহিতকরণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি উন্নয়ন সংস্থা রির্সোস ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) উদ্যোগে জলবায়ু পরিবর্তনবিষয়ক অবহিতকরণ সভা ১৯ মে মহেশখালী উপজেলা পরিষদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ আশেক উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মকছুদ মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম ও প্রকৌশলী মোশাররফ হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসেরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মহিলাবিষয়ক কর্মকর্তা সুরাইয়া আমিন, মুক্তিযোদ্ধা কমান্ডার ছালেহ আহমদ, রিকের ব্যবস্থাপক তুহিন সেন, পৌর কাউন্সিলর মোহাম্মদ শাহাব উদ্দিন, ধলঘাটা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আক্তারুজ্জামান, ইউপি সদস্য নুরুন্নাহার, দলিলুর রহমান, সাংবাদিক আমিনুল হক, প্রকল্প ব্যবস্থাপক কাজী আলিয়া মান্নান, রিকের কক্সবাজার ব্যবস্থাপক এম. ছালামত উল্লাহ খান, মহেশখালী ব্যবস্থাপক রাশেদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, জলবায়ুর ঝুঁকিতে রয়েছে পৌর এলাকা, কুতুবজোম, মাতারবাড়ি, ছোট মহেশখালী ও বড় মহেশখালী ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষ। এখানে বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় প্রায় সময় লোকালয়ে চলছে জোয়ার-ভাটা। ঝুঁকি মোকাবিলায় এসব এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ জরুরি।