মহেশখালীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জাটকা ইলিশ ধরব না, দেশের ক্ষতি করব না’ স্লোগানে কক্সবাজারের মহেশখালী উপজেলায় ১১ মার্চ জাটকা নিধন সপ্তাহ শুরু হয়েছে। ১৮ মার্চ পর্যন্ত এই জাটকা নিধন সপ্তাহ চলবে। এ উপলক্ষে ১১ মার্চ সকাল ১০টায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিভীষণ কান্তি দাশ।

মহেশখালী ডিগ্রি কলেজের অধ্যাপক আশিষ চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের নেতা নুরুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, মুক্তিযোদ্ধা ছালেহ আহমদ, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ আনছার, জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আলম, আওয়ামী লীগের নেতা নুরুল আমিন প্রমুখ।