প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জেগেছে যুব জেগেছে দেশ, লক্ষ্য ২০৪১ এ উন্নত বাংলাদেশ’ এ প্রতিপাদ্য সামনে নিয়ে কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদ্যাপিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এ নিয়ে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.নোমান হোসেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, যুব উন্নয়ন কর্মকর্তা নীরেন্দ্র চন্দ্র পাল।
এতে বক্তব্য দেন, মহেশখালী ডিগ্রি কলেজের অধ্যাপক আশিস চক্রবর্তী, প্রেসক্লাবের সভাপতি হারুনর রশিদ, সাধারণ সম্পাদক আবুল বশর ও সাংগঠনিক সম্পাদক এম রমজান আলী প্রমুখ।