মহেশখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত ২৮ এপ্রিল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় মহিলা আইনজীবী সমিতির কর্মকর্তা মাহাবুব আলম। এতে বক্তব্য দেন উপজেলা মহিলা–বিষয়ক কর্মকর্তা উম্মে সুরাইয়া, মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক গিয়াস উদ্দিন, মহেশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল বশর, বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসার উপজেলা সমন্বয়কারী আবু নাছের প্রমুখ। -মহেশখালী প্রতিনিধি