মহেশখালীতে জেলা পরিষদের প্রশাসক ও সাংসদ সংবর্ধিত
কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী বালিকা উচ্চবিদ্যালয় মাঠে ১৪ অক্টোবর জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী ও মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেকুল্লাহকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বঙ্গবন্ধু মহিলা কলেজ ও বড় মহেশখালী বালিকা উচ্চবিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল মোস্তফা, ফরিদুল আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক আবু তালেব, বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শরিফ, বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোছাইন, বড় মহেশখালী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, অধ্যাপক সরওয়ার কামাল, মোহাম্মদ ইউনুছ প্রমুখ।