মহেশখালীতে জেলেদের মধ্যে ­চাল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী পৌরসভায় আড়াই হাজার জেলের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। ৪ অক্টোবর প্রত্যেক জেলের হাতে ২০ কেজি করে চাল তুলে দেন পৌর মেয়র মকছুদ মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম, প্যানেল মেয়র মং লায়েন, কাউন্সিলর এবাদুল করিম, জয়নাল আবেদিন, শাহাব উদ্দিন, খাইর হোসেন, এম রফিকুল ইসলাম প্রমুখ। মহেশখালী প্রতিনিধি