মহেশখালীতে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রশাসনের পক্ষ থেকে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ১৯ এপ্রিল উপজেলা চত্বরে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে এক বান্ডিল ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।