মহেশখালীতে তিন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাসামগ্রী বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি, বড় মহেশখালী ও কুতুবজোম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের জন্য চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ১৬ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সূচিন্ত চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছেরাজ আহমদ।
বক্তব্য দেন মাতারবাড়ি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী চিকিৎসক ইয়াকুব আলী, হোয়ানক স্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী চিকিৎসক আব্দুস সালাম, শাপলাপুর স্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী চিকিৎসক মোশাররফ হোসেন, মাতারবাড়ি ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক অছিয়র রহমান, ধলঘাট ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, বড় মহেশখালী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মকছুদুল আলম প্রমুখ।
প্রধান অতিথি বলেন, প্রসূতি সেবায় অবদান রাখায় দুর্গম এলাকার সুলতানা বেগমকে এখন সারা দেশের মানুষ চেনেন। অন্য স্বাস্থ্যকর্মীদের সুলতানাকে অনুসরণ করার আহ্বান জানান। —মহেশখালী প্রতিনিধি