মহেশখালীতে দিনব্যাপী কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সম্মেলন কক্ষে ১৭ নভেম্বর অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম। কর্মশালায় সভাপতিত্ব করেন কালারমারছড়া ইউপি চেয়ারম্যান মীর কাসেম চৌধুরী। ইউপি সচিব মোহাম্মদ রশিদের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন মাসুদ কুতুবী, মো.রফিকুল ইসলাম, ইকবাল বাহার, মনজুর আলম প্রমুখ। —মহেশখালী প্রতিনিধি