মহেশখালীতে দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নে উন্নয়ন সংস্থা বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) পরিচালিত ২০টি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ৬ ফেব্রুয়ারি শেষ হয়েছে। প্রথম দিন কর্মশালা উদ্বোধন করেন মাতারবাড়ি কৃষিব্যাংকের ব্যবস্থাপক সাখাওয়াত হোসেন।

বিজিএসের হেলথ সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী। বক্তব্য দেন বিজিএসের কক্সবাজার জেলার প্রকল্প সমন্বয়কারী নজরুল ইসলাম, সহ প্রকল্প সমন্বয়কারী আবদুর রহিম ও সহসমন্বয়কারী জাহাঙ্গীর আলম। প্রশিক্ষণ পরিচালনা করেন নুরুল ইসলাম।

কর্মশালায় জানানো হয়, প্রাক-প্রাথমিক শিক্ষার আওতায় ২০০৫ সাল থেকে মাতারবাড়ি ইউনিয়নে বিজিএস ২০টি কেন্দ্রের মাধ্যমে প্রতিবছর ৬০০ শিক্ষার্থীকে পাঠদান করে আসছে। —মহেশখালী প্রতিনিধি