মহেশখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা-বিষয়ক সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা–বিষয়ক সেমিনার ২৩ জুন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বিভীষণ কান্তি দাশ, জেলা আওয়ামী লীগের নেতা নুরুল আমিন, ভাইস চেয়ারম্যান জহির উদ্দীন ও মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলমের পরিচালনায় সেমিনারে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, উপজেলা প্রকৌশলী রিয়াদুল কুদ্দুস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেরাজ আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল করিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ চিরান, গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা আনিসুল হক প্রমুখ।