মহেশখালীতে দুর্যোগের ঝুঁকিতে রয়েছে ৩০ হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালীর চারপাশে এখনো স্থায়ী বেড়িবাঁধ হয়নি। দুর্যোগের ঝুঁকিতে রয়েছে উপজেলার ৩০ হাজার মানুষ। দুর্যোগের কবল থেকে এলাকার লোকজনকে রক্ষায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা জরুরি। টেকসই বেড়িবাঁধ না থাকায় ১৯৯১ সালের ২৯ এপ্রিল ঘূর্ণিঝড়ের কবলে পড়ে এই এলাকার কয়েক হাজার মানুষ প্রাণ হারায়।
ভয়াল ২৯ এপ্রিল স্মরণে আয়োজিত সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। গত ২৯ এপ্রিল বেসরকারি উন্নয়ন সংস্থা ভাই ভাই যুবসংঘের আয়োজনে সুতরিয়া বাজার মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ধলঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ধলঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল আলম ও ধলঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি ইউছুপ হারুন। সভাপতিত্ব করেন ভাই ভাই যুবসংঘের সভাপতি নুরুল আমিন। বক্তব্য দেন শিক্ষক বখতিয়ার আলম, সরওয়ার আলম, কলিম উল্লাহ প্রমুখ।