মহেশখালীতে দুস্থ ব্যক্তিদের মধ্যে অনুদানের টাকা বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলায় সাংসদের তহবিল থেকে দুস্থ ব্যক্তিদের মধ্যে অনুদানের টাকা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত ২৮ জুন উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের সাংসদ আশেকুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. আজিজুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের।
বক্তব্য দেন ধলঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রুহুল আমিন, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোহাম্মদ জকরিয়া, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ওয়াজেদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে ৬১ জন দুস্থ ব্যক্তির মধ্য ২ লাখ ৪৪ হাজার, আট মসজিদে ১ লাখ ৬০ হাজার ও চার মন্দিরে ৪০ হাজার টাকা বিতরণ করা হয়।