কক্সবাজারের মহেশখালীতে বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর বিভাগের অর্থায়নে পৌর এলাকা ও বড় মহেশখালী ইউনিয়নের দুস্থ প্রবীণ ব্যক্তিদের মধ্যে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ৯ আগস্ট সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর বিভাগের মহাব্যবস্থাপক আবুল মুনসুর আহমেদ। সভাপতিত্ব করেন পৌর মেয়র মকছুদ মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপমহাব্যবস্থাপক আরিফ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দীন ও থানার পরিদর্শক (তদন্ত) দিদারুল ফেরদাউস। বক্তব্য দেন এম আজিজুর রহমান, তুহিন সেন, মাহমুদুল হক, এম মাহবুব কামাল, আক্তার কামাল প্রমুখ।
অনুষ্ঠান ৫০ জন দুস্থ প্রবীণ ব্যক্তির মধ্যে পাঁচ হাজার টাকা করে নগদ অর্থ ও আটজন প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।