মহেশখালীতে দুস্থ মহিলাদের মধ্যে সেলাইযন্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহেশখালী উপজেলায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জননেতৃত্বমূলক অভিযোজন কর্মসূচির আওতায় ৭ জুলাই ২৫ জন দুস্থ মহিলার মধ্যে বিনা মূল্যে সেলাইযন্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন।
রিকের মহাব্যবস্থাপক তুহিন সেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নীরেন্দ্র চন্দ্র দে, রিকের আঞ্চলিক ব্যবস্থাপক রাশেদুল আনোয়ার, সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক সৈকত সেন, প্রকল্প ব্যবস্থাপক গাজী আলিয়া মান্নান প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি মহিলাদের মধ্যে সেলাইযন্ত্র বিতরণ করেন।