মহেশখালীতে দুস্থদের মধ্যে অনুদানের অর্থ বিতরণ
কক্সবাজারের মহেশখালীতে দুস্থ ও গরিব ব্যক্তিদের মধ্যে সাংসদের ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত ২১ জুলাই উপজেলা পরষিদ সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আশেকুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহিম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের।
বক্তব্য দেন পৌর মেয়র মকছুদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, সাধারণ সম্পাদক এম আজিজুর রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম, ইউিপর চেয়ারম্যান আহসান উল্লাহ, শফিউল আলম, মির কাসেম চৌধুরী, সিরাজুল মোস্তফা প্রমুখ।
প্রধান অতিথি এক লাখ আট হাজার ৫০০ টাকা এলাকার অসহায় ২১ জনের মধ্যে বিতরণ করেন। এ সময় ধর্ম মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অনুদানের এক লাখ ৭৪ হাজার টাকা ১৫টি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে তুলে দেওয়া হয়।