মহেশখালীতে নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে গত সোমবার কক্সবাজারের মহেশখালী উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। থানা চত্বর থেকে বের হয়ে শোভাযাত্রাটি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের ও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আশিষ চক্রবর্তী, দীপক পাল, জয়নাল আবেদীন, ফরিদুল আলম, রফিকুল ইসলাম, তৌহিদা বেগম প্রমুখ।