মহেশখালীতে নারী ফোরাম গঠনবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ১০ মে নারী ফোরাম গঠনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান আলোচক ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের চট্টগ্রাম বিভাগীয় ফ্যাসিলিটেটর আনোয়ার পাশা।
কর্মশালা শেষে উপজেলা নারী উন্নয়ন ফোরাম গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচনে পৌরসভা ও ইউনিয়নের ২৪ জন নারী সদস্য অংশ নেন। নির্বাচনে পদাধিকার হিসেবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম সভাপতি নির্বাচিত হন। এ ছাড়া ভোটে হোয়ানক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রশিদা বেগম সহসভাপতি, বড় মহেশখালী ইউপি সদস্য শিরিন ফারজানা সাধারণ সম্পাদক ও কালারমারছড়ার ইউপি সদস্য মিনুয়ারা বেগম কোষাধ্যক্ষ এবং প্রীতিকনা শর্মা, করিমা বেগম, মনোয়ারা বেগম, মোকাররমা, সুফিয়া খানম ও হাছিনা আকন্দ সদস্য নির্বাচিত হন।