মহেশখালীতে নারীদের প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে ইসলামী ব্যাংকের উদ্যোগে ১৭ অক্টোবর পল্লী উন্নয়ন প্রকল্পের অন্তর্ভুক্ত নারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে নারীদের ক্ষুদ্র বিনিয়োগে লাভবান হওয়ার বিষয়ে ধারণা দেওয়া হয়।
ব্যাংক মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম। সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক মুহাম্মদ আনিসুর রহমান। বক্তব্য দেন ইসলামী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবু নাছের, ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান, জাহেদুল ইসলাম, পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র সমন্বয়কারী রেহানা বেগম, কোহিনুর আকতার, হোসনে আরা বেগম প্রমুখ। অনুষ্ঠানে শ্রেষ্ঠ কর্মকর্তা ও কেন্দ্র সমন্বয়কারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।—মহেশখালী প্রতিনিধি