মহেশখালীতে নিরাপদ মাতৃত্ববিষয়ক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়ন পরিষদ (ইউপি) সম্মেলন কক্ষে ১২ নভেম্বর নিরাপদ মাতৃত্ব ও প্রজনন স্বাস্থ্যবিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছেরাজ আহমদ। সভায় সভাপতিত্ব করেন হোয়ানক ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডলি শর্মা। পরিবার পরিকল্পনার এমসিএইচ সার্ভিসেস ইউনিটের উদ্যোগে ও উন্নয়ন সংস্থা ইউএনএফপিএর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন চিকিৎসক মোহাম্মদ আবদুল মোমেন, উপসহকারী চিকিৎসা কর্মকর্তা আবদুস সালাম, হোয়ানক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলম, কালালিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছৈয়দ নুর, সাবেক ইউপি সদস্য গোলাম কুদ্দুস, পরিবার পরিকল্পনা পরিদর্শক মকছুদ উল্লাহ, জন্নাতুল ফেরদৌস, স্বাস্থ্যকর্মী উত্তম পাল, লিলি প্রভা দে প্রমুখ। মহেশখালী প্রতিনিধি