মহেশখালীতে পাঁচ জয়িতাকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে জয়িতা সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী ও পৌর মেয়র মকছুদ মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম। বক্তব্য দেন উপজেলার নারী ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. আজিজুর রহমান, মহিলা–বিষয়ক কর্মকর্তা উম্মে সুরাইয়া আমিন, মহেশখালী কলেজের প্রভাষক আশিষ চক্রবর্তী প্রমুখ।
সংবর্ধিত জয়িতারা হলেন হাছিনা আকতার, জরিনা খাতুন, শিলা রানী দে, বিদু বড়ুয়া ও সৈয়দা সানজিদা জুহুরা। তাঁদের হাতে নগদ টাকা ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।