মহেশখালীতে পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে ১০ অক্টোবর ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম। সভায় সভাপতিত্ব করেন বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি কক্সবাজারের সমন্বয়কারী পুলিন বিহারী দাশ। এতে বক্তব্য দেন, উপজেলা সমবায় কর্মকর্তা গোলাম মাসুদ কুতুবী, ক্রিশ্চিয়ান এইডের প্রকল্প ব্যবস্থাপক শাহাজান সিরাজ, উন্নয়ন সংস্থা রিকের উপজেলা সমন্বয়কারী রাশেদুল আনোয়ার, সূর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক সাজ্জাত হোসেন চৌধুরী ও ধলঘাট ইউপি সদস্য আকতার হোসেন। পরিচিতি সভায় বক্তারা বলেন, ক্রিশ্চিয়ান এইডের সহযোগিতায় ইকোর অর্থায়নে কক্সবাজার জেলার ঘূর্ণিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।