মহেশখালীতে প্রবীণ সম্মাননা প্রদান অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে উন্নয়ন সংস্থা প্রত্যাশীর আয়োজনে গত ৩১ জানুয়ারি প্রবীণ সম্মাননা পদক প্রদান ও দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ। বিশেষ অতিথি ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুুল করিম ও মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম।
কালারমারছড়া ইউনিয়নের সোনারপাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংস্থা প্রত্যাশীর সভাপতি রাশিদা খানম।