মহেশখালীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয় মিলনায়তনে গত ২৮ মার্চ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রমজান আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সদস্য অরূপ কান্তি বিশ্বাস।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিক্ষক আবু তোরাব। এতে বক্তব্য দেন শিক্ষক গিয়াস উদ্দিন আযম, আব্দুল গফুর, আবু তাহের, রেজাউল করিম, নেচার উদ্দিন, মোস্তাক আহমদ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, সম্প্রতি প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদাসহ নানা সুযোগ-সুবিধা দেওয়া হলেও সহকারী শিক্ষকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। তাঁরা সহকারী শিক্ষকদের পদমর্যাদা বৃদ্ধি, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যে বেতনের বৈষম্য দূর করাসহ ১১ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে গিয়াস উদ্দিন আযমকে আহবায়ক ও মোহাম্মদ নেচার উদ্দিনকে সদস্যসচিব করে ৫১ সদস্যবিশিষ্ট সহকারী শিক্ষকদের একটি কমিটি ঘোষণা করা হয়।