মহেশখালীতে ফিস্টুলা-বিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে গত ১৯ ডিসেম্বর প্রসবজনিত ফিস্টুলা–বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার প্রতিপাদ্য ছিল ‘ফিস্টুলা হোক নির্বাসিত, নারী হোক সম্মানিত’। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক দীপক তালুকদার। সভাপতিত্ব করেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছেরাজ আহমদ। এতে আরও বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সূচিন্ত চৌধুরী, আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহফুজুল হক ও পরিবার পরিকল্পনাকর্মী সুলতানা বেগম, ছেনোয়ারা বেগম, রাজপ্রতি দত্ত ও অনুপ্রভা দে প্রমুখ। কর্মশালায় বক্তারা বলেন, ভবিষ্যতে ফিস্টুলা থেকে মুক্তি পাওয়ার জন্য নিরাপদ গর্ভধারণের ওপর জোর দিতে হবে। আর ফিস্টুলা রোগীদের তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য মাঠকর্মীদের পরামর্শ দেন। —মহেশখালী প্রতিনিধি