মহেশখালীতে বনদস্যুদের হামলায় দুই বনপ্রহরী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত মঙ্গলবার স্থানীয় বনদস্যুদের হামলায় দুজন বনপ্রহরী আহত হয়েছেন। আহত বনপ্রহরীদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর বিট এলাকার সংরক্ষিত সরকারি বন থেকে স্থানীয় বনদস্যুরা আকাশমনিগাছ কেটে বারিযাপাড়া ঘাট দিয়ে পাচার করার সময় স্থানীয় বনপ্রহরীরা বাধা দেন। পরে বনকর্মীরা চোরাই গাছগুলো জব্দ করার চেষ্টা করলে বনদস্যুরা তাঁদের ওপর হামলা চালায়। এ সময় জাহাঙ্গীর আলম (৪৫) ও আমান উল্লাহ (৩৭) নামের দুজন বনপ্রহরী আহত হন।ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ বজলুর রহমান প্রথম আলোকে জানান, বনপ্রহরীর ওপর হামলার ঘটনায় স্থানীয় বনদস্যুদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।