মহেশখালীতে বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালী উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে ১৬ এপ্রিল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্ত মোহাম্মদ আনোয়ারুল নাসের। বক্তব্য দেন পৌর মেয়র মকছুদ মিয়া, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, সাধারণ সম্পাদক এম আজিজুর রহমান, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা উম্মে সুরাইয়া, উপজেলা জামে মসজিদের খতিব মোরতাজ আহমদ, নিকাহ রেজিস্ট্রার (কাজি) কাউছার আহমদ প্রমুখ। — মহেশখালী প্রতিনিধি