মহেশখালীতে বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়ন পরিষদ (ইউপি) সম্মেলনকক্ষে গত শনিবার দুপুরে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জনপ্রতিনিধিরা এলাকার বাল্যবিবাহ প্রতিরোধ করার অঙ্গীকারের পাশাপাশি এ নিয়ে আরও সচেতনতা সৃষ্টির জন্য গ্রামে-গঞ্জে সভা-সমাবেশ করার অভিমত ব্যক্ত করেন। 
কুতুবজোম ইউপি চেয়ারম্যান শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন, পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস, ইউএনএফপিএর প্রতিনিধি শিরিন আকতার, সাংবাদিক আবুল বশর, ইউপি সদস্য নেছার আহমদ, নুরুল আমিন, মোহাম্মদ শফি প্রমুখ।
—মহেশখালী প্রতিনিধি