মহেশখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে কক্সবাজারের মহেশখালী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মানববন্ধন করেছেন। ২০ এপ্রিল বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তাঁরা মানববন্ধন করেন।
পৌর এলাকার গোরকঘাটা বাজারে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক, সাবেক সভাপতি আব্দুল মোতালেব, সহসভাপতি এখলাছুর রহমান, বিএনপি নেতা রেজাউল করিম, আমিনুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি আতাউল্লাহ বোখারী, উপজেলা যুবদলের সভাপতি মকছুদুল আলম, পৌর যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, যুবদল নেতা ফিরোজ আহমদ, মোসলেম মিয়া, সালাহ উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, সালাহ উদ্দিন আহমদকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিন। তাঁকে দ্রুত ফেরত না দিলে জেলাবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলের ডাক দেওয়া হবে। —মহেশখালী প্রতিনিধি