মহেশখালীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর পদে মং লায়েন নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার প্রত্যাহারের শেষ দিনে অপর কাউন্সিলর পদপ্রার্থী জালাল আহমদ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে তিনি একক প্রার্থী হন। পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম প্রথম আলোকে বলেন, কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মং লায়েনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।