মহেশখালীতে বিনা মূল্যে খতনা শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ জিয়া উপকূলীয় ফাউন্ডেশন মহেশখালী উপজেলার উদ্যোগে ১৬ সেপ্টেম্বর কালারমারছড়া ঝাপুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী ও বিনা মূল্যে খতনা শিবির অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি আবু তাহের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আকতার কামাল চৌধুরী ও বিএনপি নেতা এখলাছুর রহমান চৌধুরী। সভাপতিত্ব করেন সংগঠনের কালারমারছড়া ইউনিয়ন শাখার সভাপতি ফকরুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি সদস্য জসিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আতাউল্লাহ, উপজেলা যুবদল সভাপতি মকসুদুল আলম, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, পৌর যুবদল সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে ৫০ জন শিশুকে িবনা মূল্যে খতনা করানো হয়। –