মহেশখালীতে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাশিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার বায়তুশ শরফ চক্ষু হাসপাতালের উদ্যোগে মহেশখালী উপজেলার কালারমারছড়া উচ্চবিদ্যালয় মাঠে ৪ আগস্ট বিনা মূল্যের চক্ষু চিকিৎসাশিবির অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের (মহেশখালী-কুতুবদিয়া) সাংসদ আশেক উল্লাহ। সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহিম।

বক্তব্য দেন এস এম কামাল হোছাইন, মোহাম্মদ শরীফ, আবুল হাসেম, নুরুল আলম, রশিদ আহমদ, ছাবের আহমদ, কুতুব উদ্দিন, দিলীপ শীল, মোহাম্মদ জকরিয়া, হালিমুর রশিদ, নজরুল ইসলাম, নুরুল আলম প্রমুখ। সভা পরিচালনা করেন ইমান আলী।

চিকিৎসাশিবিরে এলাকার ৪৯৫ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এর মধ্যে ১৫৭ জনকে উন্নত চিকিৎসার জন্য বাইতুশ শরফ চক্ষু হাসপাতালে নিয়ে আসা হয়।