মহেশখালীতে বিনা মূল্যে চিকিৎসা শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী বঙ্গবন্ধু মহিলা কলেজে ১৫ সেপ্টেম্বর দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাশিবির অনুষ্ঠিত হয়।
ঢাকাস্থ মহেশখালী সমিতির আয়োজনে অনুষ্ঠিত শিবিরে ৭০০ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়। তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে ২০ জনের একটি দল চিকিৎসাসেবা দেয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সিরাজুল হক। শিবির উদ্বোধন করেন সাংসদ আশেক উল্লাহ রফিক। উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এম এ ফয়েজ, ঢাকা ল্যাবএইড হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ সিরাজুল হক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান রিদোয়ান রহমান, মহেশখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুচিন্ত চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী প্রমুখ। চিকিৎসা শিবিরের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঢাকা মহানগর যুগ্ম দায়রা জজ মো. এরফান উল্লাহসহ সমিতির সদস্যরা।