মহেশখালীতে বিশ্ব প্রবীণ দিবস পালিত
মহেশখালীতে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) উদ্যোগে বিশ্ব প্রবীণ দিবস পালিত হয়েছে। ২ অক্টোবর জাতীয় প্রবীণ কমিটির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউছার হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সরওয়ার আজম ও সহকারী কমিশনার (ভূমি) খালেদ মাহমুদ।প্রধান অতিথি বলেন, দেশের উন্নয়নে শিক্ষিত যুব সমাজের পাশাপাশি প্রবীণদেরও এগিয়ে আসতে হবে। তিনি বলেন, বয়স্কভাতার প্রচলনসহ প্রবীণদের সুবিধার্থে নানা সুবিধা দিচ্ছে বর্তমান সরকার। তিনি এলাকার মাদক, বাল্য বিবাহ, বহু বিবাহ, ইভ টিজিংসহ নানা সামাজিক সমস্যা দূরীকরণে প্রবীণদের এগিয়ে আসার আহ্বান জানান। সভায় আরও বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাবিব উল্লাহ চৌধুরী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হরিপদ ঘোষ, মুক্তিযোদ্ধা কমান্ডার ছালেহ আহমদ প্রমুখ। সভা শেষে শোভাযাত্রা বের করা হয়, যা প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।