মহেশখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘সুশৃঙ্খল জীবন যাপন করুন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন’। এ উপলক্ষে সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহফুজুল হক। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুচিন্ত চৌধুরী।
বক্তব্য দেন ইশতিয়াক খালেদ, শাহীন হোছাইন চৌধুরী, আবদুর রহিম আমানী, সাইফুল ইসলাম, সাদেকুল ইসলাম, মোহাম্মদ আলী প্রমুখ।