মহেশখালীতে বৃক্ষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহেশখালীতে বৃক্ষমেলা উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল নাসের
মহেশখালীতে বৃক্ষমেলা উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল নাসের

কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা গত ২৭ জুন শেষ হয়। মেলায় বিভিন্ন প্রজাতির ফলের চারা প্রদর্শন করা হয়। মেলা উপলক্ষে কৃষি বিভাগ বিভিন্ন বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, মসজিদসহ ৩০টি প্রতিষ্ঠানে বিনা মূল্যে ৯০০ চারা বিতরণ করে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহিম ২৫ জুন এ মেলার উদ্বোধন করেন। মেলা উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহেশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ারুল নাসের। এতে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল বাহরাইন, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আতিক উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, সাধারণ সম্পাদক এম আজিজুর রহমান ও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিসুল হক। আর বৃক্ষ মেলায় দেশি ফলের প্রদর্শনী, কৃষি প্রযুক্তি, প্লট প্রদশর্নী ও বিভিন্নজাতের চারা নিয়ে ১০টি স্টল বসে। আলোচনা সভা শেষে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে চারা বিতরণ করেন।
—মহেশখালী প্রতিনিধি