প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত বৃহস্পতিবার থেকে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। ইসলামী ব্যাংকের মহেশখালী শাখার পল্লি উন্নয়ন প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল বাহরাইন।
এ উপলক্ষে ছোট মহেশখালী সিপাহীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের মহেশখালী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল গাফ্ফার। বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানুল করিম, শিক্ষক আবু তাহের ও প্রকল্প কর্মকর্তা আতিকুর রহমান প্রমুখ।
সভায় নারী ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে ফলের চারা বিতরণ করেন প্রধান অতিথি।