মহেশখালীতে বৃত্তি প্রদান অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রধান অনুষ্ঠান ১২ জুলাই অনুষ্ঠিত হয়। মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ ৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০০ মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির টাকা তুলে দেন। এতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) মো. নোমান হোসেন। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহিম।
মহেশখালী ডিগ্রি কলেজের অধ্যাপক আশীষ চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহেশখালী ডিগ্রি কলেজের অধ্যাপক কানু কুমার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আজিজুর রহমান, ধলঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান উল্লাহ, মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, শাপলাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম, ছোট মহেশখালী তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার ছিদ্দিক আজাদ ও উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোহাম্মদ জকরিয়া। —মহেশখালী প্রতিনিধি