প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী সাইরার ডেইল কমিউনিটি ক্লিনিকে ৭ সেপ্টেম্বর মা সমাবেশ অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা পার্টনার্স ইন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্টের (পিএইচডি) আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন পিএইচডির উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ জাবেদ খান। সভাপতিত্ব করেন কমিউনিটি ক্লিনিকের সভাপতি হামেদ হোছাইন। বক্তব্য দেন স্বাস্থ্যকর্মী মর্জিনা বেগম, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ফরিদা ইয়াছমিন, উন্নয়ন সংস্থার কর্মী মোহাম্মদ ইব্রাহিম, আবদুল করিম, টগর শর্মা প্রমুখ।
সমাবেশে ৮০ জন প্রসূতির বিনা মূল্যে হিমোগ্লোবিন ও সুগার পরীক্ষা এবং রক্তের গ্রুপ নির্ণয়সহ ওষুধ বিতরণ করা হয়।—মহেশখালী প্রতিনিধি