প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা লাল–সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে গত ২৬ এপ্রিল মাদকবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। দুপুর ১২টায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বের করে শোভাযাত্রা। পরে বিদ্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম। বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম, সহকারী প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল বশর, লাল–সবুজ উন্নয়ন সংঘের সমন্বয়ক মোহাম্মদ কাউসার আলম প্রমুখ। বক্তারা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। —মহেশখালী প্রতিনিধি